বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ‘উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির (ইউএমসিসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহরিয়ার হাসান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পটুয়াখালীর প্রবাসী কল্যান সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধি রুহি দাস পাল ও তাহেরা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা রাইট যশোরের কর্মসূচি কর্মকর্তা স্যাক্রেড সিকদার প্রমুখ।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলায় অভিবাসন ব্যবস্থাপনা ও সেবাপ্রদান কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর কাজ করছে ।

অভিবাসন সমন্বয় কমিটির এ সভায় উপজেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা জোরদার করা, অভিবাসন প্রত্যাশীদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা প্রদান এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয় ।

বক্তারা বলেন, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অনিয়মিত উপায়ে বিদেশ যাওয়ার প্রবনতা সবচেয়ে বেশি। সুতরাং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি তথ্য প্রাপ্তি ও রেফারেল ব্যবস্থাপনার জন্য উপজেলা পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ হাব হতে পারে বলে মনে করেন।

এ ছাড়া সভায় অভিবাসন-সংক্রান্ত তথ্য ও সেবা সহজলভ্য করা, বিদেশফেরত অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসন-সংশ্লিষ্ট সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান কলাপাড়া উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়ন এবং অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখা, নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা ও টেকসই পুনঃএকত্রীকরণে শক্তিশালী সেবা ব্যবস্থা বাস্তবায়ন করতে ইউনিয়ন তথা কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরাত্বারোপ করেন।

এ সভায় সভায় আলোচনার মাধ্যমে নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্থ প্রত্যাগত অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য পরিসেবা বৃদ্ধিতে রেফারেল ব্যবস্থা জোরদার করণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!