শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় এই প্রথম সাশ্রয়ী মূল্যে পন্য বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে সিকদার কর্পোরেশন ফুড এ্যান্ড বেভারেজ কোম্পানী।
বুধবার সকাল ১০ টায় কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রথম দিন পৌর শহরের ১ নং ওয়ার্ডের চারশ সুবিধাভোগীদের কাছে এই পণ্য বিক্রি করা হয়।
প্রত্যেক সুবিধাভোগীরা
পেয়েছেন চাল প্রতি কেজি ৩০ টাকা করে ৫ কেজি, সয়াবিন তেল প্রতি লিটার ১৭৮টাকা, সরিষা তেল ২০০ মিলি ৮০ টাকা, সাবান ১৫০ গ্রাম ৭০ টাকা, রসুন আধা কেজি ২৪ টাকা, আটা এক কেজি ৫০ টাকা, আলু দুই কেজি ৩০ টাকা, শ্যাম্পু ২০০ মিলি ২২০ টাকা, এবং কোয়েল এক বক্স ৮০ টাকা ধরে বিক্রয় করা হয়েছে। মোট ৯টি পণ্যের প্রতি প্যাকেজে মূল্য নির্ধারণ করা হয়েছে ১হাজার ৬০ টাকায়। যা বাজার মূল্যের চেয়ে ৪১৭ টাকা কম দরে পেয়েছেন গ্রাহকরা।
কোম্পানীর বিধি মোতাবেক প্রতি ইউনিয়ন ও পৌর এলাকায় একজন করে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। প্রত্যেক ডিলারের অধীনে তিন জন মাঠকর্মী রয়েছেন। মাঠ কর্মীদের কাছ থেকে প্রত্যেক গ্রাহক কোম্পানীর নির্ধারিত ১০০ টাকা মূল্যের একটি এসএমএমবি কার্ড ক্রয় করেন গ্রাহকরা। ওই কার্ডধারী ব্যক্তি ওই পন্যের প্যাকেজের আওতায় থাকবেন।
উৎপাদন কেন্দ্র থেকে কোন মাধ্যম ছাড়াই সরাসরি গ্রাহকের কাছে পৌছে দেয়ার কারনে কম মূল্যে পন্য বিক্রয় করতে সক্ষম হয়েছে বলে কোম্পানী সূত্র থেকে জানা গেছে।
উল্লেখ্য যে, কোন কার্ডধারী গ্রাহক মেয়াদকালিন সময়ের মধ্যে মৃত্যূবরণ করলে তার পরিবারকে নগদ ৩ হাজার টাকা মরোনত্তর দেয়া হবে।
বর্তমান বাজার মূল্যে পন্য ক্রয় করার সাধ্যের বাইরে। তাই এই কোম্পানীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুবিধাভোগীরা।
সুবিধা ভোগী জাহানারা বেগম বলেন, কম দামে সদয় কিনছি। একটু খাইতে পারমু। বেশি দামে কেছুই কিনতে পারি না।
এছাড়াও কার্ডধারীদের মধ্য থেকে উপজেলা ভিত্তিক ৫ হাজার সুবিধাভোগীদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুই জনকে ওমরাহ হজ্ব পালন করার খরচ বহন করবেন সিকদার কর্পোরেশন ফুড এ্যান্ড বেভারেজ কোম্পানী।
এ বিষয়ে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ শিকদার বলেন, বর্তমান দুর্মূল্যের বাজারে যেভাবে দিন দিন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ এবং অসহায় মানুষগুলো বিপাকে পড়েছেন। তাদের অসহায়ত্বের কথা চিন্তা করে আমার এই কোম্পানির উদ্যোগ আশা করি এই দক্ষিণ উপকূল এলাকার সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমন উদ্যোগ উদ্যোগ একসময় দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে আশা করি ইনশাআল্লাহ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply