শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন

পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন

পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন

কলাপাড়া প্রতিনিধি: রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘উপকূল পাঠাগার’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোঃ মাওলানা হাবিবুল্লাহকে সভাপতি, মোঃ সফিকুর রহমানকে সহ-সভাপতি এবং মোহাম্মদ আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া চয়ন মণ্ডলকে সাংগঠনিক সম্পাদক, মোঃ ঈসা ও মোঃ আব্দুল্লাহ মিয়াকে কোষাধ্যক্ষ, মোঃ মোনায়েমকে সমাজকল্যাণ সম্পাদক এবং মোঃ সামিম ওসমানকে সাহিত্য সম্পাদক করা হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আব্দুল্লাহ। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাইদুর রহমান সাইদ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম বলেন, সকলের দোয়া, ভালোবাসা ও আস্থায় তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞ। তিনি চেয়ারম্যান সাইদুর রহমান সাইদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আলোকিত মানুষই পারে একটি আলোকিত সমাজ গড়তে। বই ও জ্ঞানের আলো ছড়িয়ে শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, এই দায়িত্বকে শুধু একটি পদ হিসেবে নয়, সমাজের জন্য কাজ করার একটি সুযোগ হিসেবে দেখছেন। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ পাঠাগারের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

নবগঠিত কমিটির সদস্যদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, ‘উপকূল পাঠাগার’ জ্ঞানচর্চা, শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!