শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, রাসেল ও সজিব ফকিরের মুক্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধনে নীলগঞ্জ ইউনিয়নের প্রায় দুই শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন কৃষক কুদ্দুস হাওলাদার, সান্টু হাওলাদার, মঞ্জু মুন্সী এবং নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৫ মার্চ কুমিরমারা ও গুটাবাছা সরকারি খালে অবৈধভাবে ছোট ফাঁসের জাল ফেলে মাছ শিকার করেন স্থানীয় প্রভাবশালী চানমিয়া গাজী ও ইউনুচ গাজী। এতে স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে জাল জব্দ করে ইউনিয়ন পরিষদে জমা দেন। এ ঘটনায় কৃষকদের পক্ষে অবস্থান নেওয়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন, রাসেল ও সজিবের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। বক্তারা অবিলম্বে তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply