আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ

আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টানিয়ে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি কিশোর গ্যা লিডার ইসফাক আহমেদ ত্বোহা, সবুজ উদ্দিন ম্যালাকার ও মঞ্জুরুল ইসলাম রিফাতসহ চারজনে দখল করতে চেষ্টা করেছে। তাদের এমন কর্মকান্ডে হতবাগ সাধারণ মানুষ। বিএনপি নেতাদের অভিযোগ পুলিশ প্রশাসনের নিরবতায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডাররা এমন কাজ করছেন। আরো অভিযোগ রয়েছে, উপজেলার আওয়ামীলীগ নেতারা বিভিন্ন মামলার আসামী প্রকাশ্যে পৌর শহরে চলাফেরা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

জানাগেছে, ৫ আগষ্ট পরবর্তী সময়ে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় বিএনপির একাংশের নেতারা দখল করে। ওই অফিসে তারা গত দের বছর ধরে দলীয় কার্যাক্রম চালিয়ে আসছে। ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা চাঙ্গা হয়। বিভিন্ন মামলার আসামী হয়েও তারা প্রকাশ্যে পৌর শহরের চলাফেরা করেন। পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ বিএনপি নেতাদের। এতে সাহস পায় আওয়ামীলীগ নেতাকর্মীরা। গত শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন খাঁনের নেতৃত্বে তিন ছাত্রলীগ নেতা উপজেলা বিএনপি কার্যালয়ে আওয়ামীলীগ ব্যানার টানিয়ে দখল করতে চেষ্টা করেন। কিন্তু পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। এতে তাদের সাহস আরো বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ ইসফাক আহমেদ ত্বোহা, সবুজ উদ্দিন ম্যালাকার ও মঞ্জুরুল ইসলাম রিফাতসহ চারজনে ব্যানার টানিয়ে পুনরায় অফিস দখলের চেষ্টা করেন। কিন্তু বিএনপি নেতাদের তৎপরতার কারনে সেই চেষ্টা ব্যর্থ হয়। বিএনপি নেতাদের অভিযোগ পুলিশের নিরবতার কারনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতারা অফিস দখলে চেষ্টা করছে। দ্রুত আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবী জানান তারা। বিএনপি নেতারা আরো অভিযোগ করেন, গত ১৩ নভেম্বর রাতে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী মোঃ সামসুল হকের বাড়ীর সামনে একটি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও পুলিশ বাসে আগুন দেয়ার রহস্য উদঘাটন করতে পারেনি। এ নিয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্য ক্ষোভ বিরাজ করছে।

নিষিদ্ধ ঘোষিত উপজেলা অছাত্রলীগ সহ-সভাপতি মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহা বলেন, ওই অফিস আওয়ামীলীগের দলীয় কার্যালয় ছিল। ৫ আগষ্টের পরে বিএনপির একাংশ দখল করে তাদের দলীয় কার্যালয় বানিয়ে সভা-সমাবেশ করছেন। তাই ব্যানার টানিয়ে অফিস দখল করতে চেষ্টা করেছি। এখানে বিএনপি দলীয় কার্যালয় বলতে কিছুই নেই।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, পুলিশ প্রশাসনের নিরবতার কারলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডারা বারবার বিএনপি অফিস দখলের চেষ্টা করছে। পুলিশ তাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ব্যানার টানিয়ে বিএনপি দলীয় কার্যালয় দখলের চেষ্টাকারীদের দ্রুত সময়ে মধ্যে গ্রেপ্তার করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!