শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় কলাপাড়ায় অনুষ্ঠিত এ সভায় ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন। ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি মো. রুহুল আমিন। এতে উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সদস্য মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যরা।
সভায় সমবায় সমিতি গঠন, নেটওয়ার্কের আগামী দ্বি-মাসিক পরিকল্পনা, খাস জমির আবেদন, জলমহাল ইজারা, মাছের অভয়াশ্রম তৈরি, অ্যাডভোকেসি মিটিং এবং ফিল্ড অ্যাক্টিভিটিতে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ফিশনেট প্রকল্পের উত্তরণ খুলনার অ্যাডভোকেসি অফিসার মিজানুর রহমান এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কলাপাড়া উপজেলা নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আগামী দুই মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভাটি পরিচালনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার আবু এমরান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply