কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল

কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় দুস্থ, অসহায় ও হতদরিদ্র ২৭ হাজার ৮৬৩ পরিবার পাচ্ছে ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৭৮. ৬৩০ মেট্রিক টন ভিজিএফ চাল। আগামী ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে উপজেলার দুইটি পৌরসভা ও ১২ ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে মাথা পিছু ১০ কেজি হারে এই চাল বিতরণ করা হবে। চাল বিতরণ কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়েছেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ।

সূত্রটি আরও জানায়, ঈদ-উল-ফিতরের বিশেষ বরাদ্দের ভিজিএফ এর সুবিধাভোগীদের নামের তালিকা তৈরিতে ইতিমধ্যে কাজ শেষ করেছে স্ব স্ব পৌরসভা ও ইউনিয়নের প্রশাসক সহ দুইজন জনপ্রতিনিধি ও ইউএনও মনোনীত দুই প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, ঈদ-উল-ফিতরের বিশেষ বরাদ্দের ভিজিএফ চালের সুবিধাভোগীদের নামের তালিকা চূড়ান্ত পর্যায় রয়েছে। ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

মোকছেদুল আলম আরও বলেন, এবছর উপজেলা প্রশাসন থেকে প্রতিবন্ধী, অসহায় ও হত দরিদ্র ২০০ পরিবারকে ১০কেজি করে চাল সহায়তা দেয়া হবে। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের চাল-ডাল, তেল সমন্বয়ে খাদ্য উপকরণ দেয়া হবে।

কলাপাড়া ইউএনও কাউছার হামিদ বলেন, সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এবার ঈদ-উল-ফিতরের দুস্থদের উপহারের বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। সুবিধাভোগীদের তালিকা তৈরি ও বিতরণ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম হলে জড়িতদের ছাড় দেয়া হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!