রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত

আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ রেইন্টি গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক মাখম হাওলাদার (২৮) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলার পাতাকাটা গ্রামে।

জানাগেছে, আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের গাছ ব্যবসায়ী লিটন গাজী ওই গ্রামের অশোক সজ্জলের রেইন্টি গাছ ক্রয় করেন। মঙ্গলবার সকালে শ্রমিক মাখম হাওলাদারকে নিয়ে ব্যবসায়ী লিটন গাজী ওই গাছ কাটতেছিল। ওইদিন বিকেলে একটি রেইন্টি গাছের ডাল কাটতে ওঠে শ্রমিক মাখম হাওলাদার। ওই গাছের ডাল থেকে ছিড়কে তিনি নীচে পড়ে যায়।এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

গাছ মালিক অশোক সজ্জন বলেন, লিটন গাজীর কাছে গাছ বিক্রি করেছি। গাছ থেকে ছিটকে মাখম হাওলাদার নীচে পড়ে গুরুতর আহত হয়েছে।

গাছ ব্যবসায়ী লিটন গাজী বলেন, মাখম হাওলাদার রেইন্টি গাছের ডাল কাটতেছিল। ওই সময় ডাল থেকে ছিটকে নীচে পরে শ্রমিক মাখম মারা গেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মাখম হাওলাদারকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!