শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর

দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালী-৩ আসনের বিএনপির জোট প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশি-বিদেশি একটি শক্তি নির্বাচনকে বানচাল করতে চায়। মঙ্গলবার দুপুরে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নুরুল হক নুর বলেন, এসব দেশি-বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন অরাজক পরিবেশ সৃষ্টি করছেন। প্রশাসন ও নির্বাচন কমিশন যদি কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনে, তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। তিনি তাঁর সমর্থকদের ওপর হামলা ও হুমকি-ধামকির অভিযোগ তুলে ধরে বলেন, এতে কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকায় শান্তি বজায় রাখা এবং সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন- সে জন্য নেতাকর্মীদের শান্ত-শৃঙ্খলা রক্ষার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন ভিপি নুর। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!