কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো

কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো

কলাপাড়া প্রতিনিধিঃ ‘নদী বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবস উপলক্ষে আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ মানববন্ধন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে একর্মসূচি পালিত হয়।

শনিবার বিকালে আন্ধারমানিক নদীর তীরে মানববন্ধনে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, নজরুল ইসলাম প্রমুখ। এসময় পরিবেশ সংগঠক আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিবসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আন্ধারমানিকসহ এখানকার সকল নদীর সীমানা চিন্হিত করা, দখল-দূষণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরে নদীতে কাগজের নৌকা ভাসানো হয়। এই কর্মসূচিতে পরিবেশ কর্মী ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!