ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ডেঙু প্রতিরোধ দিবস উপলক্ষে কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে কুয়াকাটা খাল ও আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। কুয়াকাটা পৌরসভা এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

নিজ আঙিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী নিয়াজ মাহমুদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটা খালসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কুয়াকাটা পৌরসভা নিয়মিতভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!