আমতলীতে ১৮ ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ
আমতলীতে ১৮ ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ

আমতলীতে ১৮ ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ

আমতলী প্রতিনিধিঃ ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আমতলী উপজেলায় ৬৫ টি ভোট কেন্দ্র রয়েছে। এ ভোট কেন্দ্রের মধ্যে ১৮ টি ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ। সুষ্ঠুভাবে ভোট গ্রহনে সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

জানাগেছে, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বরগুনা-১ আসন (আমতলী-তালতলী- বরগুনা সদর) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন ভোটার। এ ভোট গ্রহনের জন্য উপজেলা নির্বাচন অফিস ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৫ টি ভোট কেন্দ্র স্থাপন করেছেন। ৬৫ টি ভোট কেন্দ্র ৪০০ ভোটকক্ষ রয়েছে। এ ভোট কেন্দ্রর মধ্য ১৮ টি ঝুকিপুর্ণ। আবার ১৮ টির মধ্যে ৮ টি কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ। এ ঝুকিপুর্ণ কেন্দ্রে ভোট গ্রহনের লক্ষে নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অধিনে নৌ-বাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার কাজ করবে। এছাড়া ঝুঁকিপুর্ণ কেন্দ্রে দ্রুত যেতে সড়ক সংস্কার করা হচ্ছে। ৬৫ কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরার আওতায়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলার সকল ভোট কেন্দ্রেই পাঁচ স্তুরের নিরাপত্তা থাকবে তারপরও ঝুকিপুর্ণ ভোট কেন্দ্রেগুলোতে আলাদা পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন শতভাগ সুষ্ঠু নির্বাচনে সরকার কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ নির্বাচনে অনিয়মের কোন সুযোগ নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!