বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম তালুকদার।
এ সময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাফর সিকদার, মহিপুর থানার সভাপতি হাজী মোঃ মহিবুল্লাহ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply