শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটায় কোরআনের পাখি হাফেজদের উৎসাহিত ও অনুপ্রানিত করার লক্ষ্য তৃতীয় বারের মত কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজনে দুইদিন ব্যাপী ” কুয়াকাটা উপকূলীয় হিফজুল কোরআন ” প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০ টায় কুয়াকাটা কেন্দ্রীীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিযোগিতায় ১২টি প্রতিষ্ঠানের ৫০ প্রতিযোগি অংশগ্রহণ করেন।

কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের, খতিব মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইয়াছিন সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক খান, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখা, মাওলানা মোঃ মাঃ৷ ইনুল ইসলাম মান্নান, সাবেক সভাপতি, জামায়েত ইসলামি বাংলাদেশ কুয়াকাটা পৌরসভা, মোঃ রাসেল খান এমডি কুয়াকাটা খান প্যালেস ও কুয়াকাটা ইভেঙ্নঙৃ ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক হোসাইন আমির, অথিতি হিসেবে মঞ্চে ছিলেন সাংবাদিক রাসেল শেখ, জনী আলমগীর, জাকারিয়া জাহিদ, শাহাবুদ্দিন শিহাব, ইব্রাহিম ওহিদ জাহিদুল ইসলাম এবং ভিবিন্ন মাদ্রাসার প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী মোহাম্মদ শহিদুল ইসলাম, খতিব চরচাপলী কেন্দ্রিয় জামে মসজিদ ও পরিচালক হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা, মাওলানা মোহাম্মদ বেলালা হোসাইন, খতিব কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়াদ, খতিব- কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!