মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
ছোটবাইশদিয়ার চাঁন চেয়ারম্যান আর নেই

ছোটবাইশদিয়ার চাঁন চেয়ারম্যান আর নেই

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং ওই ইউনিয়নে ২৭ বছর দায়িত্ব পালন করা সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (চাঁন চেয়ারম্যান) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।গত শনিবার বিকাল সাড়ে ৪ টায় তার নামাজে জানাজা শেষে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আব্দুর রাজ্জাক চাঁন ১৯৩৮ সালের পহেলা ফেব্রæয়ারী পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই ভালো ফুটবল খেলতেন তিনি। এমনকি পটুয়াখালী মোহামেডান স্পোর্টিং দলের খেলোয়ার ছিলেন তিনি।
জানা গেছে, ছোটবাইশদিয়া ইউনিয়ন সংগ্রাম কমিটির সভাপতি এবং গলাচিপা থানা সংগ্রাম কমিটির সহ-সভাপতি ছিলেন আব্দুর রাজ্জাক চাঁন । ১৯৭০ সাল থেকে জেলা আওয়ামীগের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। পাশাপাশি ১৯৭৫ সাল পর্যন্ত গলাচিপা থানা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। দক্ষিণাঞ্চলে চাঁন চেয়ারম্যান হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা। তিনি ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাজির হাওলা আকবাড়িয়া দাখিল মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থ্য হয়ে বাড়িতে ছিলেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!