বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ, প্রধান অতিথি এমপি মোশাররফ হোসেন এমপি জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার
আমতলীতে ডায়েরীয়ার প্রকোপ হাসপাতালে এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইন সংঙ্কট

আমতলীতে ডায়েরীয়ার প্রকোপ হাসপাতালে এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইন সংঙ্কট

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আামতলীতে ডায়েরীয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের রোগীদের সামাল দিতে হিমশীম খেতে হচ্ছে। স্থান সংকুলন না হওয়ায় রোগীদের বারান্দায় অবস্থান নিয়েছে। হাসপাতালে এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইন না থাকায় বাহির থেকে কিনতে হচ্ছে এমন অভিযোগ রোগীর স্বজনদের। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, হাসপাতালে এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইনের কোন সংঙ্কট নেই।
জানাগেছে, গত ৮ দিনে দুই শতাধিক রোগী ডায়েরীয়া আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে ২০-২৫ জন ডায়েরীয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্য সেবিকাদের রোগীদের সামাল দিতে হিমশীম খেতে হচ্ছে এমন দাবী ডাঃ মোশের্দ আলমের। ৬ শয্যা ডায়েরী রোগীর স্থলে অর্ধ-শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বেড না থাকায় হাসপাতালের বারান্দায় রোগীরা বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। রোগীর স্বজনদের অভিযোগ এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইন সরবরাহ না থাকায় হাসপাতাল থেকে রোগীদের এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইন দেয়া হচ্ছে না। এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইন বাহির থেকে কিনতে হচ্ছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করেন এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইনের কোন সংঙ্কট নেই।
শনিবার বিকেলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখাগেছে, হাসপাতালে রোগীদের উপচে পরা ভীড়। তিল পরিমান জায়গা ফাঁকা নেই। বারান্দার ফ্লোরে বিছানা পেতে রোগীরা চিকিৎসা নিচ্ছে।
ডায়েরীর রোগী জুয়েল মুন্সি স্ত্রী হাওয়া বেগম বলেন, হাসপাতাল থেকে শুরু স্যালাইন দেওয়া হচ্ছে। এন্টিবায়োটিক বাহির থেকে কিনে এনেছি।
আমতলী পৌরসভার টিএন্ডটি সড়কের মোঃ ফারুক হোসেন বলেন, দুইদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এখন কিছুটা সুস্থ্য। হাসপাতাল থেকে শুধুই স্যালাইন দেয়া হচ্ছে। এন্টিবায়েটিকসহ বাকী ঔষধ বাহির থেকে কিনে এনেছি।
ছুটিকাটা গ্রামের রোগী সোনিয়ার স্বামী মোঃ মমিন বলেন, এন্টিবায়োটিক এবং আইভি স্যালাইন বাহির থেকে কিনে এনেছি। হাসপাতাল থেকে খাবার স্যালাইন ছাড়া কিছুই দেয়নি।
আমতলী পৌরসভার লোচা গ্রামের রোগী সজিব হাওলাদারের বাবা মোঃ কাদের হাওলাদার বলেন, হাসপাতালে ভর্তির সময় নার্স একটি ¯িøপ ধরিয়ে দিয়েছে। ৯’শ টাকায় ওই ¯িøপের ঔষধ এনেছি। হাসপাতাল থেকে এখন পর্যন্ত কিছুই দেয়নি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী এন্টিবায়োটিক ও আইভি স্যালাইনের সংঙ্কটের কথা অস্বীকার করে বলেন, ঋতু পরিবর্তনের কারনে প্রচুর ডায়েরীয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালের স্টোরে পর্যাপ্ত এন্টিবায়োটিক ও আইভি স্যালাইন রয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালে বেড নেই। তাই রোগীদের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!