বেনাপোলে আমদানি রপ্তানি সচল রেখে চলছে কঠোর লকডাউন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোলে আমদানি রপ্তানি সচল রেখে চলছে কঠোর লকডাউন

বেনাপোলে আমদানি রপ্তানি সচল রেখে চলছে কঠোর লকডাউন

মোঃ জসীম উদ্দীন শার্শা উপজেলা প্রতিনিধি: রাস্তায় অপ্রয়োজন ছাড়া কাউকে আসতে দেয়া হচ্ছে না। ৭দিনের কঠোর লকডাউনের প্রথম দিন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।





সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে আমদানি-রপ্তানি বাণিজ্য সচলসহ লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আমদানি-রফতানির সাথে জড়িত সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সদস্যদের বহনে ১৫টি ইজিবাইক ও কিছু মোটরসাইকেল ছাড়া অন্য কোন ভ্যান, রিকসা বা মোটর যান চলছে না।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, পুলিশ প্রশাসন বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলার প্রবেশ মুখে সকল সংযোগ সড়কে বাঁশের ব্যারিকেট দিয়ে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সড়ক-মহাসড়কের ১২ পয়েন্টে বসানে হয়েছে পুলিশের নিয়ন্ত্রিত চেকপোষ্ট। সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে আমদানি রপ্তানি বাণিজ্য, শুল্কায়ন ও লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। রাস্তায় সকল ধরনের যানচলাচল বন্ধ আছে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে পারবে। খাবারের দোকান, হোটেল রেস্তোরা সকাল ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত পার্সেলে বেচাকেনা করতে পারবে। সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মাঠে কাজ করছেন, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও বিজিবি।

জসিম/এস আ

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!