বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ, প্রধান অতিথি এমপি মোশাররফ হোসেন এমপি জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার
গলাচিপায় করোনাকালীন সময় সাংবাদিকদের সরকারের প্রণোদনা দিলেন ইউএনও

গলাচিপায় করোনাকালীন সময় সাংবাদিকদের সরকারের প্রণোদনা দিলেন ইউএনও

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় করোনাকালীন সময়ে সাংবাদিকদের সরকারের প্রণোদনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। রবিবার (১ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের মাঝে এ প্রণোদনা দেয়া হয়।

করোনাকালীন সময়ে দেশের বিভিন্ন সেক্টরের মতো সরকার সাংবাদিকদেরও প্রণোদনা প্রদান করে। উপজেলায় কর্মরত সাংবাদিকরা প্রণোদনা চেয়ে লিখিত আবেদন করেন।

উপজেলায় কর্মরত সাংবাদিকরা দিবারাত্র জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডসহ জাতীয় দূর্যোগ মূহুর্তে উপজেলার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় উপজেলা প্রশাসন তাদের পাশে দাড়ান। করোনার কারনে সরকার ২১ জুলাই থেকে কঠোর লকডাউনও ঘোষণা করে।

এসময়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ঝুঁকি নিয়ে সাংবাদিকরাও দায়িত্ব পালন করেন। উপজেলার জাতীয় দৈনিকে কর্মরত একাধিক সাংবাদিকরা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মাঠেঘাটে দায়িত্ব পালন করেন। মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনায় সাংবাদিকদের মূখ্য ভূমিকা ছিল। তাই সরকার বিভিন্ন সেক্টরের মতো সাংবাদিকদের মধ্যেও প্রণোদনা প্রদান করে।

সরকারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার সাংবাদিকদের প্রণোদনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, করোনাকালীন সময় এ্যাডভোকেট, মুহুরী ও সাংবাদিকদের মাঝে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!