বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ, প্রধান অতিথি এমপি মোশাররফ হোসেন এমপি জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার
গলাচিপায় অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে ডিজিটাল দাখিলা উদ্বোধন

গলাচিপায় অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে ডিজিটাল দাখিলা উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মাসিক সভা এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ডিজিটাল দাখিলার উদ্বোধন করা হয়েছে।




শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল দাখিলার উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুহম্মদ শাহিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।

এছাড়া অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, ইউনিয়ন উপ-সহকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এসএম শাহজাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন কৃষকের মাঝে খাসজমি বন্দোবস্ত দেয়া ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের নির্দেশ দেন। এছাড়া তিনি ভোলা জেলার সাথে উপজেলার সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে চলে আসা সমস্যা অচিরেই সমাধানের আশ্বাস দেন। পরে বেলা ১২ টায় এমপি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং অফিস চত্বরে বৃক্ষ রোপন করেন। তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা বন সংরক্ষন ও বিট কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!