তালতলীতে গৃহবধুকে গরম খুন্তির ছ্যাকা | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে গৃহবধুকে গরম খুন্তির ছ্যাকা

তালতলীতে গৃহবধুকে গরম খুন্তির ছ্যাকা

আমতলী প্রতিনিধি: তালতলী উপজেলার লালুপাড়া গ্রামের জাহানারা বেগম (৪৮) নামের এক গৃহবধুকে ভাসুর আবুল হোসেন, ননদ জেসমিন ও জা রাজিয়া বেগম নির্যাতন শেষে গরম খুন্তির ছ্যাকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার গৃহবধু এমন অভিযোগ করেন। আহত গৃহবধুকে ভাই হাবিব চৌকিদার উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে।

জানাগেছে, উপজেলার লালুপাড়া গ্রামের বাবুল হাওলাদারের বিরুদ্ধে তার মা সেতারা বেগম মারধরের অভিযোগ এনে তালতলী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বাবুল গত বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমানে তাকে জেল হাজতে প্রেরন করেছেন। স্বামী বাবুল হাওলাদারকে জেল থেকে ছাড়িয়ে আনার অনুরোধ করতে স্বাশুড়ী সেতারা বেগমের কাছে শুক্রবার রাতে যান বাবুলের স্ত্রী জাহানারা বেগম। ওই সময় কুয়েত প্রবাসী ভাসুর আবুল হোসেন, ননদ জেসমিন ও জা রাজিয়া বেগম তাকে অমানষিক নির্যাতন করে। এক পর্যায় তারা গরম খুন্তির ছ্যাকা দিয়ে রাস্তায় ফেলে রেখে যায় এমন অভিযোগ জাহানারা বেগমের। খবর পেয়ে জাহানারা বেগমের ভাই মোঃ হাবিব চৌকিদার তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ লুনা তাকে শনিবার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।

আহত জাহানারা বেগম বলেন, আমার স্বামীর বিরুদ্ধে শ্বাশুড়ী মামলা করেছেন। ওই মামলায় আমার স্বামী জেল হাজতে রয়েছেন। স্বামীকে জেল হাজত থেকে জামিনে আনতে শ্বাশুড়ীর কাছে গিয়ে অনুরোধ করি। ওই সময় আমাকে ধরে ভাসুর আবুল হোসেন, ননদ জেসমিন ও জা রাজিয়া অমানুষিক নির্যাতন করে গরম খুন্তির ছ্যাকা দিয়ে রাস্তায় পাশে ফেলে রেখেছে।

জাহানারা বেগমের ভাই হাবিব চৌকিদার বলেন, খবর পেয়ে রাস্তায় পাশ থেকে বোনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। হাসপাতালের চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পেরন করেছে।
অভিযুক্ত রাজিয়া বেগম বলেন, এ সকল ঘটনা মিথ্যা। মামলা দিয়ে ফাসাতে সাজানো নাটক তৈরি করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, জাহানারা বেগমের মুখমন্ডল, হাত, পা, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাকা দেয়ার চিহৃ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!