আমতলীতে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

আমতলীতে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

আমতলী প্রতিনিধিঃ

আমতলী পৌরসভার হাসপাতাল সড়কে সার্বজনিন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান সোমবার সন্ধ্যায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
জানাগেছে, আমতলী পৌরসভার হাসপাতাল সড়কে সার্বজনিন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দির ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করা হয়। ওই সময় থেকে অস্থায়ী ভাবে মন্দির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত বছর ওই মন্দিরের জন্য পানি উন্নয়ন বোর্ড জমি বরাদ্দ দেয়। সোমবার ওই জমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। পরে মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মতিয়ার রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার মজুমদার, পুজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক সঞ্জয় লাল কুন্ডু, প্রভাষক শ্যামল কৃষ্ণ কর্মকার, আওয়ামীলীগ নেতা কামাল গাজী, জগদীশ কবিরাজ, অমুল্য চন্দ্র মন্ডল, জগদীশ চন্দ্র বসু, বিনয় কুমার দাশ ও নির্মল ব্যাপারী প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, সার্বজনিন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দিরের নিজস্ব জমি ছিল না। অস্থায়ী মন্দিরে কার্যক্রম পরিচালনা করে আসছিল মন্দির কমিটি কর্তৃপক্ষ। স্থায়ী মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দ দিয়েছে সরকার। ওই জমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!