সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস
কলাপাড়া প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিয়েছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি মরহুম মোঃ বশির উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ অভি বিশ্বাস।
কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ অর্থ অনুদান দেন।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, সদস্য প্রভাষক চঞ্চল সাহা ও সদস্য রফিক মিরাজ।
বক্তারা বলেন, কলাপাড়া প্রেসক্লাবের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে অভি বিশ্বাসের এই অনুদান একটি অনন্য দৃষ্টান্ত। প্রেসক্লাবের কোনো সদস্যের সন্তানের পক্ষ থেকে এমন বড় অঙ্কের আর্থিক সহায়তা এটাই প্রথম বলে জানান তারা।
অনুদানের মাধ্যমে অভি বিশ্বাস তার প্রয়াত পিতা আলহাজ্ব বশির উদ্দিন বিশ্বাসের সাংবাদিকতা ও প্রেসক্লাবের প্রতি ভালোবাসার স্মৃতিকে আরও সমৃদ্ধ করেছেন। তাঁর এই উদ্যোগ কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়ন ও আগামীর পথচলায় নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করেন উপস্থিত সাংবাদিকরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply