কলাপাড়ায় দু’আইনজীবী সহকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় দু’আইনজীবী সহকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

কলাপাড়ায় দু’আইনজীবী সহকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

বিশেষ প্রতিবেদকঃ
’পুত্রকে কোলে নেয়ায় বাবাকে মারধর’ আপন নিউজ বিডি ডটকম সহ শীর্ষক গনমাধ্যমে প্রকাশিত সংবাদটি আমলে নিয়ে স্বপ্রনোদিত হয়ে হয়ে মিস কেস দায়েরের পর এবার অভিযুক্ত দু’আইনজীবী সহকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত এ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
এর আগে ’পুত্রকে কোলে নেয়ায় বাবাকে মারধর’ শীর্ষক শিরোনামে গনমাধ্যমে প্রকাশিত সংবাদ আদালতের গোচরীভ‚ত হয়। এরপর বিজ্ঞ আদালত উল্লিখিত সংবাদটি যাচাইয়ের নিমিত্তে মো: শাহজাহান মিয়া, পুলিশ পরিদর্শক, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালীকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশের প্রেক্ষিতে ওসি ডিবি, পটুয়াখালী, আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যাতে দু’আইনজীবী সহকারী মোখলেসুর রহমান ও মোখতার হোসেন’র নাম অভিযুক্ত হিসেবে উঠে আসে।
প্রসংগত, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মামলার হাজিরা দিতে এসে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সম্মুখে নিজের ঔরসজাত ৩ বছরের শিশু সন্তান মো: সিফাত হোসেনকে কোলে নেয়ায় দু’মোহরার কর্তৃক মারধর, নির্যাতনের শিকার হন কুয়াকাটার মুসুল্লীয়াবাদ গ্রামের রঙমিস্ত্রী শফিকুল ইসলাম বেপারী। দাম্পত্য কলহের জেরে স্ত্রী সাথী বেগম শফিকুল’র বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। এরপর বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে পুলিশ শফিকুলকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করেন। পরে আপোষ শর্তে শফিকুল’র জামিন মঞ্জুর করেন আদালত। বর্তমানে বাদী ও আসামী শান্তিপূর্ন ভাবে সংসার করছেন বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!