মহিপুরে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
মহিপুরে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান

মহিপুরে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান

রিপোর্ট-মনিরুল ইসলাম, মহিপুরঃ
মহিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় মহিপুর ইউনিয়ন পরিষদ চত্তরে মহিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আবুল হাসেম হাওলাদারের সভাপতিত্বে মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান হাজী ফজলু গাজী বলেন আমি গোটা মহিপুরবাসীর চেয়ারম্যান, সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি সবাইকে নিয়ে এই অবহেলিত মহিপুরের এবং মহিপুর বাসির সেবা করে যাবো আমার পরিষদের সদস্যদের নিয়ে। তিনি আরো বলেন মহিপুর ইউনিয়নের কোন জনগনকে চেয়ারম্যানের সামান্য স্বাক্ষরের জন্য মাসের পর মাস ভোগান্তি পোহাতে হবেনা বিগত দিনের মতো। আমি যেখানে যাবো সেখানেই আমার অফিস তাই জনগণ যে কোনসময় আমার কাছে যেতে পারবে। অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের সচিব কর্তৃক দায়িত্ব বুঝে নেন নব নির্বাচিতরা।
উল্লেখ্য, গত ২০/১০/২০২০ তারিখে অনুষ্ঠিত মহিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নিবার্চন অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!