আমতলীতে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
আমতলীতে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আমতলীতে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলার কালিবাড়ী গ্রামের সাংবাদিক পরিতোষ কুমার কর্মকারের জমির গাছ কেটে ফেলেছে শহীদ ফকিরের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে এ গাছ কর্তণ করা হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ গাছ জব্দ করেছে। এ ঘটনার সাথে জড়িত মোঃ শহিদ ফকিরের নামে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানাগেছে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আমতলী প্রতিনিধি পরিতোষ কুমার কর্মকার ২০০২ সালে চাওড়া মৌজায় ৩২২ নং খতিয়াতে ১৬৫১সহ ৫ টি দাগে ৪ শতাংশ জমি ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকে ওই জমিতে তিনি চাম্বল, মেহগনি, আকাশমনি ও রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ওই গাছ বর্তমানে বৃহৎ গাছে পরিনত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ওই জমির ১০ টি গাছ একাধিক মামলার আসমী শহীদ ফকির ও তার লোকজন কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ টি গাছ জব্দ করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শহীদ ফকির ও তার লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন দুপুরে আমতলী থানায় শহীদ ফকিরের নামে জিডি করা হয়েছে।
নাম প্রকাশে কয়েকজন বলেন, শহীদ ফকির এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। সে জোরজুলুম করে এলাকার মানুষকে হয়রানী করে আসছে। তারা আরো বলেন, বৃহস্পতিবার ভোররাতে পরিতোষ কর্মকারের জমির গাছ কেটে ফেলেছে শহীদ ফকির ও তার লোকজন।
জমির মালিক পরিতোষ কর্মকার বলেন, আমার জমির ১০ টি গাছ চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামী শহীদ ফকির ও তার লোকজন জোরপূর্বক কেটে ফেলেছে। আমি এ ঘটনায় বিচার চাই।
শহীদ ফকির গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ওই জমি আমার পৈত্রিক সম্পত্তি তাই গাছ কেটেছি।
আমতলী থানার এসআই মোঃ আব্দুল হাই বলেন, ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কর্তণকৃত গাছ জব্দ করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাছ জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!