মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ায় শিরিন হত্যার আসামীদের গ্রেফতার দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

কলাপাড়ায় শিরিন হত্যার আসামীদের গ্রেফতার দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় পাঁচ মাসের অন্তঃসত্বা গৃহবধু শিরিনের (২২) ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত ভাই মো. নান্নুু মিয়া ও তার পরিবার। শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মো. নান্নুু মিয়ার পক্ষে তার চাচা আ. মন্নান মাতুব্বর লিখিত বক্তব্যে বলেন, উপজেলার চাকামইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের মোখলেছ হাওলাদার মেয়ে শিরিন আক্তারে দুই বছর আগে আমতলীর বান্দ্রা এলাকার ট্রলি চালক মিঠু সিকদারের সাথে শিরিনের বিয়ের হয়। বিয়ের পর সে শ্বশুড় বাড়ি থাকলেও পারিবারিক কলহের কারনে দুই মাস আগে পৌর শহরের নাচনাপাড়া মহল্লার জাহাঙ্গীর গাজীর বাড়িতে ভাড়া বাসায় ওঠে। সে পাঁচ মাসের অন্তঃসত্বা ছিলো। যৌতুকের দাবিতে তার বোন শিরিনকে নির্মম ভাবে শারিরীক নির্যাতন করে হত্যা করে ঘরে লাশ ফেলে রেখে মিঠু পালিয়ে যায়। এরপর আমার পিতা মোখলেছ হাওলাদার বাদী হয়ে মিঠু সিকদারকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করে। আমার পিতা বৃদ্ধ হওয়ায় ভূলক্রেমে মামলা থেকে দেলোযার, মাসুদ ও টুকু বাদ পরে যায়। পরবর্তীতে ওই আসামী নাম দিয়ে কলাপাড়া উপজেলা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদলতে মো. নান্নু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করে। কিন্তু পুলিশ গত ১৫ দিনেও মামলার কোন আসামী গ্রেফতার করতে পারেনি। তিনি সকল আসমীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।
নিহত শিরিনের পিতা মোখলেছ হাওলাদার বলেন, বিয়ের সময় নগদ টাকা, স্বর্নালংকার দিয়ে জামাইর বাড়িতে তুলে দেই। এরপরও জামাই মিঠু ২ লাখ টাকা যৌতুক দাবি করে মেয়ে শিরিনকে চাপ দিলে মেয়ে আমার অর্থনৈতিক অবস্থা চিন্তা করে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর নির্যাতন করা শুরু করে। ঘটনার দিন মেয়েকে নির্মম ভাবে শারিরীক নির্যাতন করে হত্যা করে ঘরে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। আমি বিচার মিঠুর ফাসি চাই।
এ সংবাদ সম্মেলনে নিহত শিরিনের পিতা মোখলেছ হাওলাদার, বোন খাদিজা আক্তার, চাকামইয়া ইউনিয়নের সাবেক চেয়াম্যান মো. মজিবুর রহমান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন, আ.লীগ নেতা মকবুল দফাদার, ইউপি সদস্য আবুল কালাম, নিহত শিরিনের স্বজনরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আসামীরা পালাতক রয়েছে। তাদের প্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য গত ১৯ নভেম্বর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকার ভাড়া বাসা থেকে পাঁচ মাসের অন্তঃসত্বা গৃহবধু শিরিনের(২২) মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। স্বামী ট্রলি চালক মিঠু সিকদার লাশ ঘরে রেখে পালিয়ে যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!