জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম, উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার, উপজেলা প্রানি সম্পদ অফিসার অভিজিৎ কুমার মোদক, উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসার, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার তামিম ইকবাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান, আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আমতলী সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম তালুকদার, আমতলী এ,কে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ চন্দ্র কবিরাজ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু জাফর, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রিনা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!