শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা

উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা

কলাপাড়া প্রতিনিধিঃ উপজেলার বৃত্তি পরীক্ষায় এবার চমকপ্রদ সাফল্য অর্জন করেছে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা। ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানটি উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে।

জানা যায়, উপজেলায় ছেলেদের জন্য ১০টি এবং মেয়েদের জন্য ১০টি বৃত্তি নির্ধারিত ছিল। এর মধ্যে ছেলেদের ৩টি ও মেয়েদের ৩টি ট্যালেন্টপুল এবং বাকি ৭টি করে সাধারণ বৃত্তি। সীমিত সংখ্যক বৃত্তির মধ্যেও খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার শিক্ষার্থীরা অসাধারণ মেধা ও পরিশ্রমের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে।

ফলাফল অনুযায়ী, দাখিল অষ্টম শ্রেণিতে মাদরাসাটি মোট ৫টি বৃত্তি অর্জন করেছে—এর মধ্যে ৪টি ট্যালেন্টপুল (৩ জন ছেলে ও ১ জন মেয়ে) এবং ১টি সাধারণ বৃত্তি। অন্যদিকে ইবতেদায়ি পঞ্চম শ্রেণিতে অর্জন করেছে মোট ১৫টি বৃত্তি, যার মধ্যে ৪টি ট্যালেন্টপুল ও ১১টি সাধারণ বৃত্তি।

এ ফলাফলের মাধ্যমে স্পষ্ট হয়েছে, উপজেলায় সর্বাধিক বৃত্তি অর্জনের কৃতিত্ব এবার এই মাদরাসার ঝুলিতেই গেছে।

মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা মো. নাছিরউদ্দীন হাওলাদার এবং উপাধ্যক্ষ আলহাজ্জ মাওলানা মো. ওয়ালিউল্লাহ শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নিয়মিত মনিটরিং, পাঠদানের গুণগত উন্নয়ন, শিক্ষকদের মধ্যে সমন্বয় এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গড়ে তোলা, যারা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হবে।

ইংরেজি বিভাগের প্রভাষক মো. আতাউর রহমান বলেন, “বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষক হিসেবে যোগ দেওয়ায় শিক্ষার্থীরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পাচ্ছে। এতে তাদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে।”

ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সালমান স্যার বলেন, “আমরা আমাদের প্রতিষ্ঠানকে দেশের শীর্ষ দশটি মাদরাসার কাতারে দেখতে চাই। দারুন্নাজাত ও তামিরুল মিল্লাতের মতো প্রতিষ্ঠানের পাশে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার নামও যুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

সব মিলিয়ে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, প্রশাসনের সুপরিকল্পিত তত্ত্বাবধান, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা ধীরে ধীরে একটি ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!