কলাপাড়ায় বাণিজ্যিক লালসায় সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মান দৃশ্যমান | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় বাণিজ্যিক লালসায় সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মান দৃশ্যমান

কলাপাড়ায় বাণিজ্যিক লালসায় সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মান দৃশ্যমান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

নতুন বছরের শুরুতেই দখলবাজী। কলাপাড়া পৌর শহরের বৈদ্য মন্দির সিমানা প্রাচির লাগোয়া পাউবোর ওয়াপদা সড়ক ঘেষে বানিজ্যিক লালসায় একটি প্রভাবশালী চক্র কর্তৃক অবৈধ স্থাপনা নির্মান এখন দৃশ্যমান। সংশ্লিষ্ট প্রশাসনের রহস্য জনক নিরবতা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন বিরাজমান। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রিত জমি দখল করে ওই প্রভাবশালী মহল গত ৫ দিন ধরে বিরামহীন নির্মান কাজ চালিয়ে গেলেও দখলবাজ চক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন প্রচলিত আইনের শাসন প্রয়োগ কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ করনে এ রির্পোট লেখা পর্যন্ত কোন আইনী পদক্ষেপ না হওয়ায় দখলবাজ চক্রটি বেপরোয়া হয়ে বহাল তবিয়তে নির্মান কাজ অব্যহত রেখেছে। ওই এলাকার একাধীন সূত্র জানায় দখলবাজ চক্রটি নির্মানাধীন অবৈধ স্থাপনাটি বিক্রির জন্য দেন দরবার চালাচ্ছে। সকল মহলকে ম্যানেজ করে নির্মান করা হচ্ছে বলে দখল বাজরা দম্ভোক্তি করছে। পাউবোর ওয়াপদা সড়ক লাগোয়া অবৈধ স্থাপনা নির্মানে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনে অনাকাংখিত দুর্ঘটনা।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহীদুল হক জানান, আমি ভ‚মি সহকারী কমিশনারকে বলেছি, সে ব্যবস্থা নিচ্ছে। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী খান মোঃ অলিউজ্জামান জানান আমি শুনেছি ঘর তুলেছে, অফিসের লোক পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!