আমতলীতে প্রবাহমান খালে বালু ভরাট করে দখল! | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আমতলীতে প্রবাহমান খালে বালু ভরাট করে দখল!

আমতলীতে প্রবাহমান খালে বালু ভরাট করে দখল!

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী বাজার সংলগ্ন প্রবাহমান খেকুয়ানী খালে বালু ভরাট করে দখল করেছে প্রভাবাশালী আব্দুল মান্নান হাওলাদার ও ইউপি সদস্য মোঃ ইউসুফ মৃধা। ওই খাল ভরাট করায় এলাকা ও খেকুয়ানী বাজারের অন্তত এক হাজার মানুষ দুর্ভোগে পরেছে। দ্রæত ওই খাল উদ্ধারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না বালু দিয়ে খাল ভরাট বন্ধ করে দিয়েছেন ।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের শত বছরের খেকুয়ানী খাল ১৯৯০ সালে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ করে। বাঁধ নির্মাণ করায় খালের একাংশ খেকুয়ানী বাজারের পিছনে থেকে যায়। বাঁধ দেওয়ায় সুযোগে ২০০০ সালে উপজেলা ভুমি অফিস থেকে ওই খাল বন্দোবস্ত দেন স্থানীয় প্রভাবশালী আব্দুল মান্নান হাওলাদার ও ইউপি সদস্য মোঃ ইউসুফ মৃধা। গত ২০ বছর ধরে খাল বন্দোবস্ত নেয়ায়  বিষয়টি তারা গোপন রাখেন। গত বছর ওই খালে তারা বাঁধ দিয়ে মাছ চাষ করেন। গত রবিবার ওই খাল তারা বালু দিয়ে ভরাট শুরু করেন। তখন এ বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। খবর পেয়ে বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশান তামান্না বালু দিয়ে খাল ভরাট বন্ধ করে দিয়েছেন।
বুধবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, মান্নান হাওলাদার ও ইউপি ইউসুফ মৃধা বালু দিয়ে খাল ভরাট শুরু করেছেন। খালের অন্তত অর্ধেক বালু দিয়ে ভরাট হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ইউপি সদস্য ইউসুফ মৃধা ও মান্নান হাওলাদার খালের জমি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দিয়েছেন। তাদের জমি বুঝিয়ে দিতে এখন তারা খাল ভরাট করছে।
স্থানীয় জয়নুল আবেদীন হাওলাদার অভিযোগ করে বলেন, ইউপি সদস্য ইউসুফ মৃধা ও আব্দুল মান্নান জোরপূর্বক খাল ভরাট করে জমি দখল করছে। তিনি আরো বলেন, এ খালটি ভরাট হলে হলে খেকুয়ানী বাজার বাসিন্দারা দুর্ভোগে পরবে। প্রশাসনের কাছে দ্রুত এ খাল উদ্ধারের দাবী জানাই।
ইউপি সদস্য মোঃ ইউসুফ মৃধা ও আব্দুল মান্নান হাওলাদার বলেন, ২০০০ সালে ওই খাল সরকারের কাছ থেকে বন্দোবস্ত এনেছি। সেই খাল বালু দিয়ে ভরাট করতেছি।
উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মোঃ দেলোয়ার হোসেন বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে খাল ভরাট বন্ধ করে দিয়েছি।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না বলেন, প্রবাহমান খাল কিভাবে বন্দোবস্ত হয়েছে তা আমার বোধগম্য নয়।  ওই খাল কোন ভাবেই ভরাট করতে পারবে না। খবর পেয়ে লোক পাঠিয়ে খাল ভরাট করা বন্ধ করে দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!