বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছেলে; আদালত ছেলেকে পাঠালেন কারাগারে | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছেলে; আদালত ছেলেকে পাঠালেন কারাগারে

বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছেলে; আদালত ছেলেকে পাঠালেন কারাগারে

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে বোনের জমি দখলের প্রতিবাদ করায় ৭৫ বয়সের বৃদ্ধ বাবা ইউসুফ আলী সিকদারকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন পাষান্ড ছেলে। এ ঘটনায় পুলিশ ছেলে ইব্রাহিম সিকদারকে গ্রেফতার করে। রবিবার পুলিশ ইব্রাহিম সিকদারকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামের ইউসুফ আলী সিকদারের মেয়ে আয়শা আক্তারের জমি ছেলে ইব্রাহিম সিকদার জোরপূর্বক দখল করে নেন। বাবা ছেলের এ জমি দখলের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে ইব্রাহিম সিকদার শনিবার বৃদ্ধ বাবাকে বেধরক মারধর করে। পরে স্থানীয়ারা বৃদ্ধ বাবাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বোন আয়শা বাদী হয়ে ওই রাতেই তালতলী থানায় ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই পাষন্ড ছেলে ইব্রাহিম সিকদারকে আটক করেন। রবিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বৃদ্ধ বাবা ইউসুফ সিকদার বলেন, মেয়ের জমি দখলের প্রতিবাদ করায় ছেলে আমাকে বেধরক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, বাবাকে মারধরের ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। তাকে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!