বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
গলাচিপায় চেয়ারম্যান প্রার্থী মামুন- অর-রশিদের গণসংযোগ

গলাচিপায় চেয়ারম্যান প্রার্থী মামুন- অর-রশিদের গণসংযোগ

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মামুন- অর-রশীদ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।তিনি গলাচিপা সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ প্যানেলের নির্বাচিত নাট্য সম্পাদক। তিনি বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় খ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিঞ্জান বিষয়ে অনার্স, মাস্টার্স পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে ও তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য  হিসেবে ছাত্রলীগের রাজনীতি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জামাত শিবির, বি এন পি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় অংশগ্রহণ ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি রতনদী তালতলী ইউনিয়নের গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মনোনীত প্রতিনিধি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বুধবার বিকেল পাঁচটায় রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে সহস্রাধিক আওয়ামীলীগ নেতা কর্মী ও সাধারন জনগন নিয়ে মামুন শোডাউন করেন।শোডাউন শেষে পথসভায় তিনি জনতার উদ্দ্যেশ্য বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন  দিলে ইনশাআল্লাহ আমি এই ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধিত করে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এলাকার ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ করে একটি সুন্দর সমাজ গড়ে তুলবো। অসহায় গরীব জনসাধারণের ভিজিবে, ভিজিট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করে গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের (যুব ওক্রীড়া সম্পাদক) সাইদুল মোল্লা, রতনদী তালতলী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হারুন শরিফ, ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মুন্সি, ইউনিয়ন দপ্তর সম্পাদক সুশীল ব্যপারী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!