বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
আমতলীতে পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সমিটার চুরি; ট্রান্সমিটার পাহারায় মাইকিং

আমতলীতে পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সমিটার চুরি; ট্রান্সমিটার পাহারায় মাইকিং

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নে দুই গ্রামে পল্লী বিদ্যুৎ লাইনের দুইটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সমিটার চুরি হওয়ায় দরিকাটা ও কাঠালতলা গ্রামের শতাধিক গ্রাহক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে  ভোগান্তিতে পরেছে দুই গ্রামের মানুষ। দ্রুত ওই দুই গ্রামে বিদ্যুৎ লাইনে ট্রান্সমিটার লাগিয়ে বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। ট্রান্সমিটার চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ট্রান্সমিটার পাহারা এবং গ্রাহকদের সচেতন করতে এলাকায় মাইকিং করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দরিকাটা ও কাঠালতলা গ্রামে গত বছর বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ কর্র্তৃপক্ষ। গত ১০ মার্চ রাতে দরিকাটা গ্রামের একটি  ট্রান্সমিটারটি এবং গত মঙ্গলবার রাতে কাঠালতলা গ্রামে একটি ট্রান্সমিটারটি সঙ্গবন্ধ একটি চোরচক্র চুরি করে নিয়ে যায়। এতে দরিকাটা গ্রামের পঞ্চাশ গ্রাহক গত পনের দিন এবং কাঠালতলা গ্রামের চল্লিশ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ গত  তিন দিন ধরে বন্ধ রয়েছে।  এতে ভোগান্তিতে পরেছে দুই গ্রামের মানুষ। দ্রæত বিদ্যুৎ লাইনে ট্রান্সমিটার লাগিয়ে বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। ট্রান্সমিটার চুরির ঘটনায় আমতলী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অজ্ঞাতনামা আসামী দিয়ে থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী জসিম মৃধা, ছালাম সিকদার ও মনির মিয়া বলেন, ট্রান্সমিটার চুরির পর থেকে দুই গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রæত ট্রান্সমিটার লাগিয়ে বিদ্যুৎ সরবরাহের দাবী জানান তারা।
আমতলী পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ মোশাররফ হোসেন বলেন, একটি প্রশিক্ষণপ্রাপ্ত সঙ্গবন্ধ চোর চক্র ট্রান্সমিটার দুটি চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া ট্রান্সমিটার দুটির মুল্য সত্তর হাজার টাকা।  তিনি আরো বলেন, এলাকার বিদ্যুৎ গ্রাহকদের সচেতন এবং ট্রান্সমিটার পাহারা দিতে মাইকিং করা হয়েছে। দ্রুত বিদ্যুৎ লাইনে ট্রান্সমিটার লাগিয়ে ওই গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ট্রান্সমিটার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!