গলাচিপায় করোনায় মানুষের পাশে দাঁড়ালেন সমাজসেবক মজিবুর রহমান | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় করোনায় মানুষের পাশে দাঁড়ালেন সমাজসেবক মজিবুর রহমান

গলাচিপায় করোনায় মানুষের পাশে দাঁড়ালেন সমাজসেবক মজিবুর রহমান

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার উপকূলীয় এলাকা চরকাজল ইউনিয়নে করোনা কালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ালেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. মজিবুর রহমান। “জীবে দয়া করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর” বাংলা ভাষার এই প্রবাদটিকে সামনে রেখে জন দরদী সমাজসেবীদের পথ চলা। এমনই একজন সমাজ সেবক মো. মজিবুর রহমান সমাজসেবায় বিশেষ অবদান রেখে যাবার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। যাতে করে মৃত্যুর পরও মানুষ তাকে সম্মানের সাথে স্মরণ করে। তিনি উপজেলার চরকাজল ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা। একজন সমাজ সেবক হিসেবে এলাকায় তিনি বিশেষ পরিচিতি লাভ করছেন। করোনা কালে ইউনিয়নের অসহায় মানুষের পাশে ছিলেন তিনি এখনো আছেন। প্রতিদিন বাসায় বাসায় গিয়ে মানুষের খোঁজ নিচ্ছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজ সেবক মো. মজিবুর রহমান বলেন, করোনা কালীন সময়ে গরিব-অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার সমাজ সেবার প্রধান উৎসই হল মানুষকে সাহায্য করা। আমি নিঃস্বার্থ ভাবে মানুষের সেবা করে যাচ্ছি। আমার ডাকে সাড়া দিয়ে সমাজের বিভিন্ন বিত্তবান লোকজনও তাদের সামর্থ্য অনুযায়ি মানুষকে সাহায্যের হাত বাড়িয়েছেন। এতে করে আমি নিজেকে গর্বিত মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায়, গরিব, হত দরিদ্র, গৃহহীন বান্ধব সরকার। তিনি মানুষের কল্যানে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!