বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
গলাচিপায় ইউপি নির্বাচন; প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

গলাচিপায় ইউপি নির্বাচন; প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

গলাচিপায় ইউপি নির্বাচন; প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে উপজেলার গোলখালী, চিকনিকান্দী, রতনদী তালতলী ও আমখোলা এই ৪টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে সঠিক ভাবে দায়িত্ব পালনে ভূমিকা রাখার জন্য এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০ টায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অডিটরিয়াম হলে প্রিজাইডিং অফিসার ও সহকারী পোলিং অফিসার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আসন্ন নির্বাচনটি সকলের জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করার লক্ষ্যে ভোট কেন্দ্র সমূহে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদের সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে। কোন অবস্থাতেই দায়িত্ব অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, আপনাদের নিরাপত্তার জন্য সরকারের সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আপনাদের কাজে সহায়তা প্রদান করবে। এছাড়া তিনি শুধুমাত্র পোলিং অফিসার ছাড়া অন্য কেহ মোবাইল ফোন ব্যবহার না করার ঘোষণা দেন। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রশাসনের প্রতিনিধিরা কর্মশালায় যোগদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!