বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় পানিতে ডুবে মো. রায়হান নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) বেলা ১২ এ ঘটনা ঘটে।
বাড়ির পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যু রায়হানের বড় চাচা মো. আলউদ্দিন গাজী জানান, খেলাধুলা করতে করতে সকলের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি, পরে বাড়ির পুকুরে খুজলে পানির নিচে পাওয়া যায়, তাৎক্ষণিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসি।
মৃত্যু রায়হান পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের গাইয়াপাড়া গ্রামের রাশেদ গাজীর ছেলে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply