কুয়াকাটায় কন্যাদ্বায়গ্রস্ত বাবা’র পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. সোহাগ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কুয়াকাটায় কন্যাদ্বায়গ্রস্ত বাবা’র পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. সোহাগ

কুয়াকাটায় কন্যাদ্বায়গ্রস্ত বাবা’র পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. সোহাগ

আপন নিউজ ডেস্ক।। কুয়াকাটার আজিমপুর গ্রামের কন্যাদ্বায়গ্রস্ত বাবা শাহ আলম তার এক কন্যাকে সম্প্রতি বিবাহ দিয়েছেন। বিবাহের সময় কন্যার প্রাপ্র উপহার সামগ্রী আর্থিক সংকটের কারনে দিতে পারেনি। এনিয়ে শাহ আলম দুশ্চিন্তায় ছিলেন।



বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য ধর্ণা দিলেও কেউ পাশে এসে দাঁড়ায়নি। এমন সংকটময় মুহুর্তে কন্যাদ্বায়গ্রস্ত বাবার পাশে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ।

বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাব মাঠে শাহ আলমকে তার মেয়ের জন্য একটি স্টীলের শোকেস হাতে তুলে দেন এই মানবিক কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগ। কন্যা দ্বায়গ্রস্থ্য পিতাকে দ্বায়মুক্ত করলেন তিনি।

এসময় তার সাথে ছিলেন মহিপুর থানা যুবলীগ আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর থানা যুবলীগের নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড: ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন, শাহ আলম আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বক্ষনিক নিজেকে বিলিয়ে দিয়েছে।

এমন নিষ্ঠাবান একজন দলীয় কর্মীর পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। কন্যা দ্বায়গ্রস্থ্য পিতাকে দ্বায়মুক্ত করে দিতে পেরে তিনি আত্মতৃপ্তি পেয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!