মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে ছেলের মারধরে বৃদ্ধ বাবা হাসপাতালে

আমতলীতে ছেলের মারধরে বৃদ্ধ বাবা হাসপাতালে

আমতলী প্রতিনিধিঃ ঘেরের মাছ ধরার প্রতিবাদ করায় ছেলে হাসান মুন্সি ৮০ বছরের বৃদ্ধ বাবা সেকান্দার মুন্সিকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাবা সেকান্দার মুন্সি এমন অভিযোগ করেন। আহত বাবাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলীর সেকান্দারখালী গ্রামে রবিবার সন্ধ্যায়।





জানাগেছে, উপজেলা সেকান্দারখালী গ্রামের সেকান্দার মুন্সি মাছের ঘের করে জীবিকা নির্বাহ করে আসছে। ওই ঘেরের মাছ প্রায়ই ছেলে হাসান মুন্সি জোরপুর্বক ধরে নিয়ে যায় এমন অভিযোগ বাবার। রবিবার সন্ধ্যায় ছেলে হাসান মুন্সি মাছ ধরতে ঘেরের বাঁধ কেটে দেয়। বাবা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তার মারধর বাবা সেকান্দার মুন্সির বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে যখম হয়। স্বজনরা বাবাকে উদ্ধার করে ওইদিন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সেকান্দার মুন্সির মেয়ে মিনারা বেগম বলেন, বৃদ্ধ বাবাকে ভাই হাসান মুন্সি মারধর করেছে।
বৃদ্ধ বাবা সেকান্দার মুন্সি কান্নাজনিত কন্ঠে বলেন, মোর পোলায় জোর হইর‌্যা মাছ ধরতে মোর ঘের কাইট্টা দেয়। মুই এইয়্যার প্রতিবাদ হরলে পোলায় মোরে পিডাইছে। তিনি আরো বলেন, দুই মাস আগেও পোলায় মোরে মারছে। মুই এইয়্যার বিচার চাই।

ছেলে হাসান মুন্সি বাবাকে মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার ঘেরের মাছ ধরতে আমি বাঁধ কেটেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, বৃদ্ধ সেকান্দার মুন্সির বাম পা ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!