রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় অপহৃত শিক্ষার্থী চার দিন পর উদ্ধার

কলাপাড়ায় অপহৃত শিক্ষার্থী চার দিন পর উদ্ধার

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় অপহরনের চার দিন পর বৃহস্পতিবার ভোররাত সাড়ে চার টার দিকে অপহৃত দশম শ্রেনীর শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা সড়কের উপর থেকে তাকে উদ্ধার করা হয়।




এসময় অপহরনকারী মো. ইসলাম হাওলাদার তাকে ঢাকার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল।

এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরনে জানা গেছে, ধানখালী হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এ শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরনকারী মো. ইসলাম হাওলাদার তাকে প্রায় প্রেমের প্রস্তাব দিত। এতে সে রাজী না হওয়ায় অপহরনকারী তার উপর ক্ষিপ্ত হয়। অপহৃত শিক্ষার্থীর বাড়ী আসামীর বাড়ীর কাছাকাছি হওয়ায় ৫ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে অপহৃতা আসামীর বাড়ীর টিউবওয়েলে পানি আনতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামী অজ্ঞাত পরিচয়ধারী ভাড়াটিয়া এক মোটরসাইকেল চালকের মোটর সাইকেলে উঠিয়ে তাকে অপহরন করে নেয়। ঘটনাটি প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরা অপহৃতার পিতার কাছে জানালে সে অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলাতে পারেনি। পরে অপহরনকারী মো. ইসলাম হাওলাদারকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.দাউদুল আলম জানান, ভোররাতে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী মো.ইসলাম হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!