কলাপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ ৬জনকে আদালতের শোকজ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ ৬জনকে আদালতের শোকজ

কলাপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ ৬জনকে আদালতের শোকজ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোকলেছুর রহমান সহ ৬ জনকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালত। আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ার হোসেন ১০ নভেম্বর কারন দর্শানোর এ আদেশ জারি করেন। ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী অভিভাবক মো: মনিরুজ্জামান সানু’র দায়েরকৃত মোকদ্দমার আরজি শুনানী শেষে আদালত এ আদেশ দেন।




আদালত সূত্র জানায়, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন সংক্রান্ত কার্যক্রম বন্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হইবেনা তদমর্মে নোটিশ প্রাপ্তির দশ দিনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) সহ ৬ জনকে কারন দর্শাতে বলেছেন আদালত।

বাদী পক্ষের নিযুক্তীয় কোশলী অ্যাডভোকেট মো: আবুল বাশার (৩) জানান, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো: মোকলেছুর রহমান, প্রধান শিক্ষক বিধান চন্দ্র সিমলাই বিবাদীদের যাতে বে-আইনী ভাবে স্কুল পরিচালনা কমিটির সদস্য ঘোষনা করতে না পারে তার প্রতিকারে বাদী বিজ্ঞ আদালতে এ মোকদ্দমা আনয়ন করেন।

অ্যাডভোকেট বাশার আরও জানান, মোকদ্দমাটি আদালতে নিস্পত্তি না হওয়ার পূর্বে অভিযুক্তরা পুন:রায় স্কুল পরিচালনা পর্ষদের কমিটি গঠনের বে-আইনী প্রচেষ্টা চালাচ্ছে বলে শোনা গেছে।

এদিকে কাদী তার মোকদ্দমার আরজিতে বলেন, তিনি তফসিল ঘোষিত নির্বাচনে একজন অংশগ্রহনেচ্ছুক প্রার্থী হওয়া সত্তে¡ও বিবাদীদের নিকট মনোনয়ন পত্র সংগ্রহ করতে গেলে তিনি পাননি। এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) ও প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেও প্রতিকার না পাওয়ায় মোকদ্দমার কারন উদ্ভব হয়। যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধান মালা, ২০০৯ এর ১৫ নং ক্রমিকের (১) ও (২) নং অনুচ্ছেদের লংঘন হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!