মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দূর্ঘটনায় কিশোর নিহত; আহত-২

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দূর্ঘটনায় কিশোর নিহত; আহত-২

আমতলী প্রতিনিধিঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা বাস স্ট্যান্ডে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের চাপায় ব্যাটারীচালিত অটো গাড়ীর যাত্রী মোঃ ফয়সাল প্যাদা (১৫) নিহত এবং সোবাহান ও বশির মল্লিক গুরুতর আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাস চালক আরিফ সওদাগরকে আটক করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে।

জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক দিয়ে সোবাহান বৃহস্পতিবার সকালে ব্যাটারীচালিক অটো গাড়ীতে যাত্রী নিয়ে শাখারিয়া যাচ্ছিল। পথিমধ্যে মহিষকাটা বাস স্ট্যান্ডে চট্ট্রগ্রাম থেকে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৬২৯) যাত্রীবাহী অটো গাড়ীকে চাপা দেয়। এতে অটোগাড়ী দুমরে মুচরে কিশোর মোঃ ফয়সাল প্যাদা, সোবাহান ও বশির মল্লিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম কিশোর ফয়সালকে মৃত্যু ঘোষনা করেন এবং অপর দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস চালক আরিফ সওদাগরকে আটক করে বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। বাস চালক আরিফ সওদাগরের বাড়ী ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবিএম তানজিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পূর্বে কিশোর ফয়সাল মারা গেছে এবং গুরুতর আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ঘাতক বাস চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!