গলাচিপায় শিকল দিয়ে গাছের সাথে বেঁধে কিশোর নির্যাতনের ঘটনায় আটক-৩ | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় শিকল দিয়ে গাছের সাথে বেঁধে কিশোর নির্যাতনের ঘটনায় আটক-৩

গলাচিপায় শিকল দিয়ে গাছের সাথে বেঁধে কিশোর নির্যাতনের ঘটনায় আটক-৩

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় চুরি অপবাদ দিয়ে মুন্না (১৬) নামে এক কিশোরকে লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ওই কিশোরের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় জরিত তিন জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ওই কোশেররের মামী মমতাজ (৪৫), মামাতো বোন তানিয়া (৩০) এবং প্রতিবেশি শামীম (৪০)।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, চুরির অপবাদে গাছে বেঁধে কিশোরকে নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি জানান, কিশোর মুন্নার বাবা নিজাম রাড়ি ঢাকায় দিনমজুরের কাজ করেন এবং তার সৎ মা ঘর তালাবদ্ধ করে কয়েকদিন আগে তার স্বামীর কাছে ঢাকায় বেড়াতে যান। এসময় মুন্না একই বাড়িতে তার মামার ঘরে থাকতো। ৯ মে রাতে মামার ঘরে ঘুমাতে গিয়ে মুন্না তার মামাতো বোন তানিয়ার স্বামীর ব্যাগে রাখা ৮০ হাজার টাকা চুরি করে। এ অভিযোগে রাতে মুন্নাকে গাছের সাথে বেঁধে কয়েক দফায় মারধর করা হয়। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়। তবে ঘটনার পর থেকে কিশোর মুন্না নিখোঁজ রয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কিশোরকে একটি গাছের সঙ্গে লোহার শিকলে বেঁধে বোয়ালিয়া রাড়ি বাড়ির হজরত আলী নামে এক ব্যক্তি তাকে মারধর করছেন আর আশপাশে দাঁড়িয়ে দেখেছেন ওই বাড়ির লোকজন। এ সময় অনেককে ভিডিও করতেও দেখা গেছে। মারধরে কিশোরের শরীরে রক্তাক্ত জখম হতেও দেখা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!