মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
ফেসবুকে আপত্তিকর পোষ্ট; কলাপাড়ায় দু’যুবক গ্রেফতার

ফেসবুকে আপত্তিকর পোষ্ট; কলাপাড়ায় দু’যুবক গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে মান মর্যাদা হানিকর, আক্রমনাত্মক তথ্য প্রচারের অভিযোগে রুবেল চৌধুরী ওরফে অপূর্ব মাহমুদ চৌকিদার (৩০) ও মহিউদ্দীন সাগর (২৫) নামের দু’যুবককে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিজ্ঞ আদালত এদের দু’জনকে পটুয়াখালী কারাগারে প্রেরন করেন।

পুলিশ জানায়, সোমবার রাতে আসামী রুবেল চৌধুরীকে ঢাকা থেকে এবং মহিউদ্দীন সাগরকে উপজেলার লালুয়া থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়। এরা দীর্ঘদিন ধরে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে ফেসবুকে মান মর্যাদা হানিকর, আক্রমনাত্মক, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করায় এদের বিরুদ্ধে ওই শিক্ষক দম্পতি ১১ মে ২০২২ ইং তারিখ ৪২৭ নম্বর জিডি দায়ের করেন। এরপরও আসামীরা বিভিন্ন তারিখ ও সময় তাদের ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, ভিত্তিহীন নানান তথ্য উপাত্ত প্রচার করায় খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: শাহআলম বাদী হয়ে ২৩ মে কলাপাড়া থানায় উল্লিখিত দু’আসামী সহ অজ্ঞাত ১০/১২ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১ ও ৩৫ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভিকটিম সহকারী শিক্ষিকা মোসা: চারচিয়াস কলি স্বাক্ষী রয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, আসামী রুবেল চৌধুরী তার ফেসবুক আইডি এবং অপর আসামী মহিউদ্দীন সাগর তার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন তারিখ ও সময় ওই শিক্ষক দম্পতি ও তার পরিবারকে অপমান, অপদস্থ এবং হেয়প্রতিপন্ন মূলক পোষ্ট প্রচার করে। এতে ওই দম্পতির কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের সহকর্মীদের মধ্যে ঘৃনার উদ্রেক করে দীর্ঘবছর ধরে গড়ে ওঠা সম্প্রীতি বিনষ্ট করা সহ সমাজের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উপক্রম হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো: জসীম জানান, আসামী রুবেল চৌধুরী ও মহিউদ্দীন সাগর আইন শৃংখলা অবনতি ঘটানোর লক্ষে অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ করে মান মর্যাদা হানিকর, আক্রমনাত্মক তথ্য প্রচারের দায়ে অভিযুক্ত। এদের দু’জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে আসামীদের নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ড আবেদন করবেন বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!