কলাপাড়ায় শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে যুক্ত হল… | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে যুক্ত হল…

কলাপাড়ায় শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে যুক্ত হল…

আপন নিউজ অফিস।। বাংলাদেশে প্রতিদিন ৪০ জন শিশু পানিতে ডুবে মারা যায়। দেশীয় প্রযুক্তি ও ব্যবস্থাপনায় এই মৃত্যু প্রতিরোধ যোগ্য। পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোর্ড ইন্সটিটিউশন এবং ইউকে এইড ম্যাচফান্ডের সহযোগিতায় ২০১৬ সাল থেকে পটুয়াখালী ও বরগুনা জেলার তিনটি উপজেলা- কলাপাড়া, তালতলী ও বেতাগীতে প্রজেক্ট ভাসা বাস্তবায়ন করে আসছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)। শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে চলমান এই প্রকল্পের সাথে বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হল আইল অব ম্যান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট স্মল গ্রান্ট।

সিআইপিআরবি, প্রজেক্ট ভাসা-২, বরিশাল অঞ্চলের ফিল্ড টিম ম্যানেজার, মো. মোতাহের হোসেন জানান, প্রকল্পটির মূল কাজ গুলোর একটি‘আঁচল (শিশু দিবা যত্ন কেন্দ্র)’যেখানে নিরাপদ পরিবেশে প্রশিক্ষিত তত্ত্বাবধানকারীর অধীনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের দেখভাল করা হয়। এপ্রিল ২০২২ থেকে আইল অফ ম্যান এর আর্থিক সহযোগিতায় কলাপাড়া, তালতলী ও বেতাগী এই তিন উপজেলার প্রতিটিতে ২০টি করে মোট ৬০টি আঁচল-এর কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে প্রায় ১,৫০০ শিশুকে পানিতে ডুবা থেকে রক্ষা করা যাবে ও তাদের সুষ্ঠু প্রারম্ভিক বিকাশে সাহায্য করা সম্ভব হবে।

কলাপাড়া উপজেলার এরিয়া কো-অর্ডিনেটর মো. মনির হোসেন বলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে ১৭টি এবং মিঠাগঞ্জ ইউনিয়নে ৩টি আঁচল-এর কার্যক্রম চলমান।
আইল অব ম্যান গ্রেট বৃটেন ও আয়ারল্যান্ড এর মধ্যে আইরিশ সাগরে অবস্থিত স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র।
তারা তাদের ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট স্মল গ্রান্ট এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা করে আসছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!