গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ১০টায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় পুণ্যার্থীদের মাঝে প্রসাদ বিরতণ করা হয়।

পরে বিকাল চারটায় কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনা হতে হাজার হাজার পুণ্যার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে রথটানা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় সাহাবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়।সেখান থেকে আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রা শুরু হয়ে পুনরায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দিরে শেষ হবে। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!