বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপার উলানিয়া সড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে নিজের টমটম (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি) উল্টে ঘটনাস্থলে মৃত্যু হয় কিরণ (১৭) নামের এক তরুণ চালকের। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১টায় গলাচিপা-উলানিয়া সড়কে। আহত কিরণকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলী বাগ এলাকার মো. সেলিম মিয়ার ছেলে কিরণ দীর্ঘদিন ধরে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। বুধবার উপজেলার উলানিয়া বাজার থেকে গলাচিপার উদ্দেশ্যে আসছিল।
এসময় গলাচিপা-উলানিয়া সড়কের কাছারিকান্দার ডাক্তারবাড়ি নামক স্থানে রাস্তার মোড় ঘোরার সময় নিজের টমটম উল্টে মাথা চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিরণ তার নিজের চালানো টমটম উল্টে মাথা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!