কলাপাড়ায় ডায়াগণষ্টিক সেন্টার সিলগালা; পুলিশ দেখে পালালো মালিক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ডায়াগণষ্টিক সেন্টার সিলগালা; পুলিশ দেখে পালালো মালিক

কলাপাড়ায় ডায়াগণষ্টিক সেন্টার সিলগালা; পুলিশ দেখে পালালো মালিক

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সময় ডিজিটাল ডায়াগণষ্টিক সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে পৌর শহরের ক্লিনিক পাড়ায় এ অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। এ অভিযানের টের পেয়ে পালিয়ে যায় ডায়াগণষ্টিকের মালিক সানি।

 

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলিন জানান, সময় ডায়াগণষ্টিকে কোন ধরনের কাগজপত্র ছিলো না। অথচ তারা নির্বিঘ্নে রক্ত টেষ্ট ও রক্ত বানিজ্য করে আসছে। তাই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকী ডায়াগণষ্টিক সেন্টারটির মালামালের তালিকা করে সেটি সিলগালা করে দেন এবং মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকী মুঠোফোনে জানান, ডায়াগণষ্টিকটির কোন কাগজ ও মালিককে না পাওয়ায় সেটি সিলগালা করে দেয়া হয়েছে এবং স্বাস্থ্য কর্মকর্তাকে মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!