কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন; আদালতে মামলা | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন; আদালতে মামলা

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন; আদালতে মামলা

আপন নিউজ অফিস: কলাপড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মোঃ আল আমিন মৃধা বট তলার মোড়ে মুদি মনোহরি দোকান করে আসছিল। তার ব্যবসা উন্নত দেখে দীর্ঘদিন ধরে পাশাপাশি দোকানদার মোঃ মিজানুর রহমান ঘরামি মোঃ আল আমিন মৃধা’র দোকান ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেবে এবং হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দেবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। গত ১০ অক্টোবর মোঃ আল আমিন মৃধা কে অহেতুক ভাবে ঝগড়া করে গালাগালি করে হুমকি দেওয়া হয়।
সর্বশেষ গত শনিবার ১৫ অক্টোবর রাত আনুমানিক ৩ টায় তার ব্যবসা প্রতিষ্ঠানটি আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আল-আমিন মৃধা ও তার স্ত্রী মোসাঃ হালিমা বেগম ঘটনা স্থানে আসার পথে তাদের হাতে থাকা টর্চ লাইটের আলোতে আসামিদের চিনতে পারছে। এতে দোকানে থাকা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও টিভি এবং সোলার ব্যাটারি সহ ৫ লক্ষ ২০ হাজার টাকা সহ মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় আল আমিন মৃধা’র স্ত্রী মোসাঃ হালিমা বেগম বাদী হয়ে মোঃ মিজানুর রহমান ঘরামী, মোঃ ইলিয়াস ঘরামী, মোঃ আমিনুর ঘরামী, মোঃ বাছেদ ঘরামী কে আসামি করে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলাটির অ্যাডভোকেট মোঃ আবুল হোসেন।
আল আমিন মৃধা’র স্ত্রী মোসাঃ হালিমা বেগম বলেন, আমার স্বামী প্রতিদিনের মত শনিবার ১৫ অক্টোবর রাত আনুমানিক ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি আসার সময় আসামিরা আমার স্বামীর দোকানের আশেপাশে ঘোরাফেরা করতে দেখে। আমার স্বামী বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুম পড়লে আসামীরা আমাদের ক্ষতি সাধন করার গভীর ষড়যন্ত্র লিপ্ত থাকে। এবং ওই রাতেই আমার স্বামীর দোকানে আগুন লাগিয়ে দেয়, এতে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। আমি এর বিচার চাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!