শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে জাল টাকার নোটসহ তিন প্রতারক গ্রেফতার

আমতলীতে জাল টাকার নোটসহ তিন প্রতারক গ্রেফতার

আমতলী প্রতিনিধি: এক লক্ষ সত্তর টাজার পাচ’শ টাকার জাল নোটসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। শুক্রবার রাতে আমতলী উপজেলার খেকুয়ানী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানাগেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে আমতলী উপজেলায় জাল টাকা লেনদেন করে আসছে। শুক্রবার রাতে ওই চক্র উপজেলার খেকুয়ানী বাজারে জালালের চায়ের দোকান ও মজিবরের ফলের দোকানে বাজারে করে পাচ’শ টাকার নোট দেয়। ওই টাকা দেখে দুই ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে তারা আমতলী থানা পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে মোঃ জীবন শেখ (২০), ইমরান শেখ (২৮) ও মোঃ রাকিব মিয়াকে (১৯) তাদের গ্রেফতার করে। তাদের শরীর তল্লাশী করে তের হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশ। তিন প্রতারকের দেয়া তথ্য মতে ওইদিন রাতে পটুয়াখালীর পানামা হোটেল থেকে আরো এক লক্ষ সাতান্না হাজার পাচ”শ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আমতলী থানায় তাদের বিরুদ্ধে প্রতারনা মামলা করা হয়েছে। শনিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত জীবন শেখের বাড়ী¦ বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কুল্লা গ্রামে আর ইমরান শেখের বাড়ী একই জেলার রামপুর উপজেলার খেজুরমহল এলাকায় এবং মোঃ রাকিবের বাড়ী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কেওতা গ্রামে। তার বাবার নাম মোঃ রফিকুল ইসলাম।

আমতলী থানার ওসি (তদন্ত ) রনজিৎ কুমার সরকার বলেন, তিন প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!