বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ, প্রধান অতিথি এমপি মোশাররফ হোসেন এমপি জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার
কলাপাড়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কলাপাড়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপন নিউজ অফিস: প্রতিষ্ঠার ২যুগ উপলক্ষে কলাপাড়ায় যুগান্তরের প্রতিবার্ষিকী পালিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্বজন সমাবেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ঢালী রুহুল আমিন অভির সভাপতিত্বে সাংবাদিক জসীম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কালীন সদস্য ও সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক শামসুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য জীবন কুমার মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, অন্যন্যেও মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য মো: এনামূল হক, রিপোর্টাস ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাধারন সম্পাদক রাসেল মোল্লা, অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডটকম’র সম্পাদক ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন, সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ডু প্রমূখ।

অনুষ্ঠনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগান্তর কলাপাড়া উপজেলা প্রতিনিধি অমল মুখার্জী তিনি তার বক্তব্যের শুরুতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা দেশের বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা প্রায়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কমনা কওে বলেন, আজ আমাদের অভিভাবক প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বেঁচে নেই। কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে আমাদেও মাঝে তথা দেশ বাসীর মঝে বেঁচে রয়েছেন। তার মতো একজন সুদক্ষ অভিভাবকের কারনে আজ যুগান্তর সবার কাছে সমাদৃত। আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রায়াত নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে কেক কাটেন অতিথিরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!